BY- Aajtak Bangla
ইলিশ মাছ তো চুটিয়ে খাচ্ছেন। কিন্তু এই মাছ সম্পর্কে একটা ছোট প্রশ্নের উত্তর দিতে পারবেন? জানেন ইলিশের শরীরের কোন অংশটা সবথেকে বেশি টেস্টি?
আর এই বিষয়টা নিয়ে নিজেদের মতামত জানিয়েছেন বিজ্ঞানীরা। তারা বলে দিয়েছেন, ইলিশের শরীরের কোন অংশটা সবথেকে বেশি টেস্টি।
বিজ্ঞানীরা জানিয়েছেন, ইলিশ মাছের স্বাদ অন্য অনেক মাছের থেকে ভাল। এই মাছের সব অংশই টেস্টি।
তবে তুল্যমূল্য যদি লড়াই হয়, তাহলে ইলিশের অন্যান্য অংশের তুলানায় পেটের অংশ বেশি টেস্টি।
আসলে ইলিশ মাছের পেটের অংশে তুলনামূলকভাবে বেশি ফ্যাট বা চর্বি থাকে। যেই কারণে এটি খেতে বেশি টেস্ট লাগবে।
তবে ইলিশের শরীরের অন্যান্য অংশও খুবই টেস্টি। যদিও পেটের দিকে তেল থাকায় রান্নার পর সেটি আরও বেশি জ্যুসি হয়ে যায়।
আর একটা কথা, সমুদ্রের ইলিশের তুলনায় নদীর ইলিশ বেশি টেস্টি। পদ্মা, মেঘনা ও গঙ্গার ইলিশের স্বাদ অতুলনীয়।
তাই ইলিশ কেনার সময় এই বিষয়টা মাথায় রাখবেন। নইলে ঠকতে হবে।