BY- Aajtak Bangla

 চিংড়ির এই অংশের জন্যই অ্যালার্জি হয়! রান্নার আগে সাবধান হোন  

14 SEPTEMBER 2026

চিংড়ি দিয়ে নানা রকম স্বুসাদু পদ তৈরি করা যায় 

অনেকের পছন্দের তালিকার একেবারে শীর্ষে থাকে এই মাছ। 

 তবে অনেকের অজানা চিংড়ি খেলে মারাত্মক ক্ষতি হতে পারে।

না জেনে অনেকে চিংড়ির কালো শিরা ফেলেন না, সেখানেই হয় বিপত্তি।  

চিংড়ির মাছের খলসের নীচে কালো শিরায় শরীরের নানা বর্জ্য জমা থাকে। না পরিষ্কার করে খেলে শরীরের ক্ষতি হয়। 

চিকিৎসকদের মতে, এই শিরা সহ চিংড়ি খেলে বদহজম বা পেটের গণ্ডগোল হতে পারে। 

এছাড়া শরীরের প্রদাহ, শ্বাসনালীর পেশি সংকোচন, রক্তনালি ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে। 

মস্তিষ্কে রক্তে পৌঁছানোর পরিমাণ কমতে থাকে এবং হদযন্ত্রে রক্ত পৌঁছায় না। 

চোখের সমস্যা, গলা ধরে যাওয়া, নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার পাশাপাশি ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে। 

মাছ পরিষ্কার করার সময়ই এই শিরা বাদ দেওয়া সবচেয়ে ভাল।