19  March 2026 

BY- Aajtak Bangla

গাড়ির কোথায় বসা সবচেয়ে নিরাপদ? জেনে নিন

গাড়িতে যাওয়া আসা করতে হয় কমবেশি সবাইকে। রাস্তাঘাটে দুর্ঘটনাও ঘটে। অনেকের প্রশ্ন, গাড়ির কোন সিটে বা কোথায় বসলে নিরাপদে থাকা যায়।

বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে গাড়ির সামনে বসার থেকে পিছনে বসা বেশি নিরাপদ। বেশিরভাগ ক্ষেত্রে দুর্ঘটনায় ক্ষতি হয় সামনের অংশের।

তবে সবথেকে নিরাপদ হল পিছনের মাঝখানের আসনটিকে। অনেকক্ষেত্রে দেখা গিয়েছে, দুর্ঘটনা ঘটলেও ওই আসনের যাত্রী নিরাপদে রয়েছেন। 

এর একাধিক কারণও আছেও। প্রথম কারণ হল এর অবস্থান। যে কোনও গাড়ির সামনের বা পিছনের অংশের থেকে মাঝের অংশের দূরত্ব বেশি থাকে। ফলে দুর্ঘটনার অভিঘাত কম থাকে সেই আসনে।

টি-বোন বা পাশের কোনও সংঘর্ষের সময় এই আসনটি জানালার পাশ থেকে দূরে থাকায় সরাসরি আঘাতের ঝুঁকি কম থাকে।

সামনের আসনে থাকলে ড্যাশবোর্ড, উইন্ডশিল্ড বা এয়ারব্যাগের কারণে অনেক সময় আঘাত পাওয়ার ঝুঁকি থাকে, যা পিছনের মাঝখানে বসলে এড়ানো যায়।  

বাসের ক্ষেত্রেও তাই। অর্থাৎ মাঝে বসলে দুর্ঘটনার পরও অভিঘাতের সম্ভাবনা কম থাকে। 

বাস সাধারণত সামনে বা পিছনে আঘাত পেয়ে থাকে। বাস নিয়ন্ত্রণ হারালে সাধারণত দুই প্রান্ত বেশি দোলে, কিন্তু মাঝের অংশটি তুলনামূলকভাবে স্থির থাকে। 

গাড়ির ডানদিকের জানলার পাশে বসলে আঘাতের ঝুঁকি কিছুটা কম হতে পারে। ড্রাইভারের ঠিক পেছনের দিকের সিটগুলোও বেশ নিরাপদ বলে মনে করা হয়। 

একদম পিছনের বা সামনের কেবিনে বসা তুলনামূলকভাবে কম নিরাপদ। বাসের এমার্জেন্সি গেটের কাছে বসাও ভালো।