BY- Aajtak Bangla
15 March 2026
চিকেন খেতে অনেকেই ভালোবাসেন। তবে রোজ রোজ এর বোরিং ঝোল খেতে ভাল না লাগতেও পারে। তাই আজ আপনাদের বলতে চলেছি একটি সেরা রেসিপি।
এক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিন দই চিকেন। এর স্বাদ সেরার সেরা। পাশাপাশি এটি স্বাস্থ্যকরও বটে।
বাড়িতেই বানিয়ে নিন দই চিকেন। এর স্বাদ সেরার সেরা। পাশাপাশি এটি স্বাস্থ্যকরও বটে।
এছাড়া পেঁয়াজ, আদা-রসুন, কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন-চিনি ও তেল লাগবে পরিমাণ মতো।
চিকেন ভাল করে ধুয়ে নিতে হবে। এরপর ফেটানো দই, আদা-রসুন বাটা, সামান্য হলুদ, লঙ্কা গুঁড়ো ও নুন মাখিয়ে রাখুন। মোটামুটি ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করুন।
এরপর কড়াইতে তেল গরম করুন। তাতে দিন গোটা গরম মশলা ফোড়ন, পেঁয়াজ কুচি সোনালী না হওয়া পর্যন্ত ভেজে যান।
ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে মাঝারি আঁচে ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত ভাল করে কষিয়ে নিন।
এরপর হালকা করে গরম জল দিন। সঙ্গে চাইলে আরও একটু দই দিতে পারেন। তারপর ১০ থেকে ১৫ মিনিটের অপেক্ষা।
তারপর কাঁচা লঙ্কা এবং সামান্য গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিন। তার কিছুক্ষণ বাদে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল দই চিকেন।