24 APRIL 2026

BY- Aajtak Bangla

রোজ একটা আপেল খাওয়া মাস্ট, পাবেন ৫ সেরা লাভ

আপেল একটি সেরা ফল। তাই তো বিশেষজ্ঞরা নিয়মিত এই ফল খেতে বলেন। 

রোজ এই ফল খেলে শরীরের হাল ফিরে যাবে। মিলবে একাধিক উপকার।

তাই আর সময় নষ্ট নয়। বরং চেষ্টা করুন নিয়মিত এই ফল খাওয়ার। সেটা খেলে যা যা লাভ মিলবে জেনে নিন।

নিয়মিত আপেল খেলে সবার প্রথমে ইমিউনিটি বাড়বে। সর্দি, কাশি বিপদে ফেলবে না।

আপেলে রয়েছে ফাইবার। তাই এটা খেলে গ্যাস, অ্যাসিডিটি থেকে দূরত্ব বজায় রাখতে পারবেন। 

আপেলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। সেটা প্রদাহ কমাবে। বড় রোগ থেকে দূরে থাকা সম্ভব হবে। 

এই ফল নিয়মিত খেলেই হার্টের হাল ফিরবে। এই অঙ্গ থাকবে সুস্থ। 

আপেল খেলে অনেক ক্ষণ ভরে থাকবে পেট। ফলে ওজন কমবে।