13 September, 2026

BY- Aajtak Bangla

টন টন গেল বাংলাদেশে, গুজরাতি ইলিশের স্পেশালিটি জানুন

উলটপুরাণ। ভারত থেকে ইলিশ গেল বাংলাদেশে। তাও আবার টন টন।

তাও আবার বাংলা থেকে নয়। বরং ভারতের পশ্চিমের রাজ্য থেকে।

এ বছর বাংলাদেশে উৎপাদন কম ইলিশের। 

প্রথমবার ভারত থেকে ইলিশ আমদানি করেছে ঢাকা।

গুজরাত থেকে গত ২ মাসে ৫০০ মেট্রিক টন ইলিশ গেছে বাংলাদেশে।

কেন গুজরাতকে বাছল বাংলাদেশ?

আসলে চট্টগ্রাম, সিলেটে ডিম ভর্তি ইলিশের চাহিদা বেশি। আর গুজরাতে ডিম ভরা ইলিশ মেলে।

হাওড়া পাইকারি বাজারের কর্তা জানিয়েছেন, বোয়াল, রুই, পারসে, ট্যাংরা যেত। এবার গেল ইলিশ।

পুজোয় আর বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ। উঠছে প্রশ্ন।