19 june, 2023
BY- Aajtak Bangla
চাঁদকে কেন মামা বলে ডাকা হয়? জানুন অজানা কাহিনি
চাঁদের সৌন্দর্য মুগ্ধ করে না এমন মানুষের সংখ্যা খুব কম। চাঁদের সঙ্গে ভারতীয়দের এক আলাদা আত্মীয়তা রয়েছে।
ছোটবেলায় মা ঘুম পাড়ানোর সময় অনেকবারই চাঁদামামার গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন।
কিন্তু কেন চাঁদকে মামা বলা হয়? কাকা বা মেসো হিসাবে কেন ধরা হয় না।
চাঁদকে মামা বলার পিছনে ধার্মিক, পৌরাণিক ও ভৌগোলিক কারণ রয়েছে।
আসলে চাঁদকে মা লক্ষ্মীর ভাই বলে মনে করা হয়।
যেহেতু সমুদ্রমন্থনের ফলে সমুদ্রগর্ভ থেকে লক্ষ্মী আর চাঁদের উৎপত্তি তাই তাঁদেরকে ভাই বোন হিসেবে ধরা হয়।
আমরা সকলেই মা লক্ষ্মীকে নিজেদের মা হিসাবেই মনে করি।
আর চাঁদ যদি লক্ষ্মীর ভাই হয়ে থাকে, সে অর্থে তিনি তো মামাই হবেন সবার।
চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরপাক খায়।
যেমন দিদির আশেপাশে ঘুরে বেড়াতে দেখা যায় ছোটভাইকে। পৃথিবার চারপাশে ঘুরপাক খাওয়ার এই প্রক্রিয়াকে ভাই-বোনের সম্পর্কের সঙ্গে তুলনা করা হয়েছে।
Related Stories
মুসুরির ডালে এভাবে ফোড়ন দিলেই হয় টেস্টি, জেনে নিন বাঙাল রাঁধুনির টিপস
বাড়িতেই বানান প্রোটিন পাউডার, রইল পদ্ধতি
এক সপ্তাহ পরও নরম থাকবে রুটি, এভাবে বানালে কামাল হবে
আর কিনবেন কেন ফালতু! এই কায়দায় বাড়িতেই বানান সেরা ফ্রুট আইসক্রিম