9 Sep, 2026

BY- Aajtak Bangla

ভোগের খিচুড়িতে এত স্বাদ কেন?

ভোগের খিচুড়ির স্বাদ যেন সাধারণ খিচুড়ির থেকে একেবারেই আলাদা।

এর পিছনে রয়েছে নির্দিষ্ট মশলা ও রান্নার বিশেষ পদ্ধতি।

গোবিন্দভোগ চাল খিচুড়ির স্বাদ ও গন্ধ অনেকটাই বাড়িয়ে দেয়।

মুগ ডাল হালকা ভেজে নিলে আসে দারুণ সুগন্ধ।

আদা, জিরে ও শুকনো মশলার সঠিক মিশ্রণ তৈরি করে আসল স্বাদ।

অনেক জায়গায় খিচুড়িতে ঘি ব্যবহার করা হয়, যা গন্ধ আরও বাড়ায়।

সবজি ও আলু মেশানোর ফলে খিচুড়িতে আসে মিষ্টি-মিষ্টি স্বাদ।

বেশি জল নয়, সঠিক পরিমাণ জলই খিচুড়িকে করে তোলে ঝরঝরে ও সুস্বাদু।

র ভোগের সঙ্গে মেশে ভক্তি ও প্রসাদের আবেগ—তাই স্বাদটাও যেন আরও বেড়ে যায়।