21 NOVEMBER 2026

BY- Aajtak Bangla

গাজর খেলেই ভাল থাকবে শরীর, কী কী লাভ হবে?

গাজর খান নিয়মিত। এটি ভীষণই উপকারী একটি সবজি। এই সবজি নিয়মিত খেলে একাধিক জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়। 

তাই আর সময় নষ্ট নয়, বরং গাজর খেলে কী কী লাভ মিলবে? সেটা জেনে নিন।

চোখের জন্য খুবই উপকারী গাজর। এতে মজুত বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-তে রূপান্তরিত হয়ে যায়। তার ফলে চোখ ভাল থাকে।

গাজরে মজুত রয়েছে পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলি কোলেস্টেরল ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

গাজরে থাকা এতে থাকা ফাইবার হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য দূর করে।

এই সবজির ক্যালোরি কম। এতে ফাইবার থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে। যার ফলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। রক্তে শর্করা হঠাৎ বাড়তে দেয় না।

গাজরে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক সুস্থ রাখতে সাহায্য করে।

তাই এবার ডায়েটে রাখুন গাজর। এটা খেলেই শরীরকে সুস্থ রাখতে পারবেন।