22 Nov 2026

BY- Aajtak Bangla

শীতকালে রোজ স্নান না করা ভালো নাকি খারাপ?

শীত পড়তেই স্নান করতে অনীহা বাড়ে অনেকের।

প্রতিদিন স্নান না করলে কি শরীরের ক্ষতি হতে পারে?

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন স্নান করা বাধ্যতামূলক নয়।

শীতকালে ঘাম কম হওয়ায় ত্বকে ময়লা জমার প্রবণতাও কমে।

তবে দীর্ঘদিন স্নান না করলে শরীরে দুর্গন্ধ তৈরি হতে পারে।

ভেজা চুল নিয়ে ঘুমালে বালিশে আর্দ্রতা জমে অস্বস্তি হতে পারে।

এতে ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।

প্রতিদিন স্নান না করলেও নিয়মিত বগল শরীরের নানা অংশ পরিষ্কার রাখা জরুরি।

স্নানের সময় খুব গরম জল এড়িয়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।