BY- Aajtak Bangla
শীতের আমেজ শুরু হতেই ছাদবাগান সাজিয়ে তুলুন রংবেরঙের ফুলে।
গাঁদা ফুল লাগাতে পারেন। হলুদ ও কমলা রঙের ফুলে ভরে উঠবে ছাদ।
পিটুনিয়া লাগান। টবে কিংবা ঝুলন্ত পাত্রে দারুণ সুন্দর দেখায় এই ফুল।
ডালিয়া ফুলের সৌন্দর্য ছাদবাগানের আকর্ষণ কয়েক গুণ বাড়িয়ে দেবে।
চন্দ্রমল্লিকা লাগাতে পারেন। নানা রঙের এই ফুল শীতের বাগানে আলাদা সৌন্দর্য আনে।
ক্যালেন্ডুলা ফুলের হলুদ ও কমলা রং ছাদবাগানকে করে তুলবে আরও আকর্ষণীয়।
ডায়ান্থাস লাগালেও শীতের বাগানে ফুটবে গোলাপি, লাল ও সাদা রঙের ফুল।
অল্প জায়গায় প্যানসি ও অ্যাস্টার লাগিয়ে সাজিয়ে তুলতে পারেন ছোট্ট ছাদবাগান।
ভালো ফুল পেতে গাছগুলিকে প্রতিদিন ৪-৬ ঘণ্টা রোদ দিন এবং মাটি শুকোলেই জল দিন।