25 FEBRUARY, 2026

BY- Aajtak Bangla

মাছের এই অংশ বাড়ায় কোলেস্টেরল আর ওজন,খাওয়া বন্ধ করুন

  কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। ডাক্তাররাও মাটন, চিকেনের থেকে বেশি মাছ খেতে বলেন। প্রোটিনের দারুণ উৎস। 

মাছে ভাতে বাঙালি

তবে মাছের সব অংশ ভালো নয়। এমন কিছু অংশ আছে যা বিপজ্জনক। এই সব অংশ ক্ষতিকর। 

ক্ষতিকর

মাছের শ্রেণিভাগ আছে- নদী-নালা, খাল-বিল ও সাগরে মাছ মেলে। এর মধ্যে রুই, কাতলা, কই, পুঁটি মিষ্টিজলের মাছ। রুপচাঁদা, লইট্টা, ভেটকি,ইলিশ নোনাজলের। 

মাছের শ্রেণিভাগ

কম চর্বিযুক্ত মাছ যেমন শিঙি, মাগুর। শরীরের জন্য উপকারী এই মাছ। বেশি ফ্যাট রয়েছে পাঙাশ, চিতল, ভেটকি ও ইলিশে।

উপকারী

বড় আকারের কিছু মাছে চর্বি বেশি থাকে। বড় পাঙাশ, চিতল। রান্নার পর হাড়িতে তেল লেগে থাকে। শরীরে ওজন, কোলেস্টেরল বাড়ায়। 

চর্বি বেশি

তবে ইলিশ মাছ স্বাস্থ্যের জন্য ভাল। ইলিশ মাছের তেল আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। যা কোলেস্টেরল বাড়ায় না। 

ইলিশ মাছ

তবে চিংড়ি খেলে বাড়ে কোলেস্টেরল। তাই চিংড়ি দেখেশুনে খান। 

চিংড়ি

তেলাপিয়া, কই মাছের পেটে চর্বি থাকে। পেটের অংশ খাবেন না। এর চেয়ে মাঝারি ও ছোট আকারের মাছ খান। 

মাছ খান

তেলাপিয়া মাছ আবর্জনা খায়। এই মাছ অস্বাস্থ্যকর জায়গায় চাষ করা হয়। শরীরের জন্য ক্ষতিকর। তাই একদম খাবেন না।

তেলাপিয়া মাছ

 সামুদ্রিক মাছে আছে আয়োডিন। যা গলগণ্ড প্রতিরোধ করে। মানসিক বিকাশ ঘটায়। বুদ্ধিকে ধারালো করে। 

আয়োডিন