24 JUNE, 2023
BY- Aajtak Bangla
নতুন ভূমিকায় রায়না, কী করছেন মিস্টার IPL?
সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেন মিস্টার আইপিএল। সেই ছবিতে কমেন্ট করলেন ভারতীয় দলের প্রাক্তন ক্যাপ্টেন বিরাট কোহলিও।
ভারতীয় খাবার বিদেশের মাটিতে জনপ্রিয় করাই লক্ষ্য, এমনটাই জানিয়েছেন রায়না।
ক্রিকেটের জন্য ডায়েট মেনে চলতে হলেও রায়না খাদ্যরসিক হিসাবেই পরিচিত। ভারতীয় খাবারকে ইউরোপে আরও জনপ্রিয় করে তুলতে নতুন উদ্যোগ প্রাক্তন ক্রিকেটারের।
তাঁর রেস্তরাঁর নামও ‘রায়না’। তিনি জানিয়েছেন, ‘ভারতীয় রেস্তরাঁ খুলতে পারায় আমার স্বপ্ন বাস্তবায়িত হল।‘
রায়নার রেস্তরাঁয় ভারতের সব রাজ্যের জনপ্রিয় খাবার পরিবেশন করা হবে। বজায় রাখা হবে খাবারের মান, প্রকৃত স্বাদ।
ঐতিহ্যশালী খাবারের বৈচিত্রময় সম্ভারই রায়নার নতুন রেস্তরাঁর আকর্ষণ। অন্দরসজ্জাতেও থাকছে বিশেষ ভাবনা।
রায়নার ক্রিকেটজীবনের উত্থান, স্মরণীয় মুহূর্তগুলিকে তুলে ধরা হয়েছে সাজসজ্জায়। থাকছে মধ্যাহ্নভোজ এবং নৈশভোজের ব্যবস্থা।
প্রথম মাসে ছাড়ও দেওয়া হবে এই রেস্তোরাঁয়। নেদারল্যান্ডসে থাকা ভারতীয়রা এই রেস্তোরাঁয় ভারতীয় খাবার উপোভোগ করতে পারবেন।
ক্রিকেট ছেড়ে দেওয়ার পর এবার নতুন ভূমিকায় সুরেশ রায়না।
Related Stories
সেমি ফাইনাল ম্যাচে নজরে কোন কোন খেলোয়াড়?
একঝাঁক নতুন মুখ, ইংল্যান্ড সফরে ইন্ডিয়া টিমে কারা?
আইপিএলের নতুন রেকর্ড রাজা বিরাট কোহলি, টপকে গেলেন ওয়ার্নারকে!
ছক্কা দিয়ে শুরু ইনিংস, ১৪ বছরের বৈভব গড়ল রেকর্ড