31 AUGUST 2026

BY- Aajtak Bangla

ঝড়বৃষ্টিতে কি AC চালানো উচিত? 

বৃষ্টিবাদলের দিনে অনেকেই এসি ব্যবহার করেন। দুর্যোগে এসি ব্যবহার করা কি সমীচীন? অনেকেই এটা জানেন না।     

প্রবল বাতাস বা ঝড়ের সময় অনেকের মনে প্রশ্ন জাগে, এসি ব্যবহার করা কি উচিত? ঝড়ের সময় এসি চালাবেন?

প্রবল বাতাস বা ভারী বৃষ্টির সময় এসি ফ্যানের উপরও চাপ পড়ে। এই সময় এসি ব্যবহার করলে বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

ভারী বৃষ্টির সময় এসি ব্যবহার করলে এর ভিতরে জল চলে যায়। সেক্ষেত্রে ক্ষতি হতে পারে এসির। 

প্রবল ঝড় বা বৃষ্টির সময় এলাকার বিদ্যুৎ ওঠা-নামা করে। এতে এসিতে শর্টসার্কিট হতে পারে। 

এসির বাইরের ইউনিট ঢেকে রাখতে পারেন। নোংরা ঢুকবে না। 

দুর্যোগ কেটে যাওয়ার পর এসি চালু করুন। তবে তার আগে এসির আউটডোর ইউনিটটি দেখে নিন। 

এসির বৈদ্যুতিক তার আলগা হয়ে যেতে পারে। অথবা ছিড়েও যেতে পারে। তারগুলি পরীক্ষা করে নিন।

  অনেক সময় এসির বাইরের দিকে যেখান থেকে জল বেরিয়ে যায়, সেখানে ব্লকেজ তৈরি হতে পারে। সেই জল এসিতে জমতে পারে। সেটা দেখে নিন।

এসি অন্তত ৬ মাস অন্তর মেকানিক দিয়ে পরীক্ষা করান।