10 April, 2026

BY- Aajtak Bangla

বিয়ের মরশুমের মুখে সোনা-রুপো হাতের নাগালে, দাম চরচর করে পড়ল

ফের নিম্নমুখী সোনা-রুপোর দাম। বৃহস্পতিবার বাজার খুলতেই দেখা গেল সোনা ও রুপো, উভয়ের দামই এক ধাক্কায় বেশ খানিকটা কমেছে।

ইন্ডিয়ান বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন (IBJA) সূত্রে খবর, আজ ১০ গ্রাম সোনার দাম গত দিনের তুলনায় অনেকটাই কমে বিনিয়োগকারীদের নজর কেড়েছে।

বিগত কয়েক দিন ধরেই আকাশছোঁয়া দামের কারণে সোনার দোকানে যেতে হাত কাঁপছিল আমজনতার। কিন্তু আজ চিত্রটা আলাদা।

শুধু ২৪ ক্যারাট নয়, গয়না তৈরির উপযুক্ত ২২ ক্যারাট সোনার দামেও বড়সড় পতন লক্ষ্য করা গিয়েছে। বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্ব বাজারের অস্থিরতা এবং ঘরোয়া চাহিদার হেরফেরের কারণেই সোনার এই দাম বদল।

পিছিয়ে নেই রুপোও। গয়না থেকে ঘরোয়া সামগ্রী, রুপোর দাম কমায় স্বস্তি পাচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরাও।

জ্যোতিষ মতে অক্ষয় তৃতীয়া দোরগোড়ায়। তার আগে সোনার এই পড়তি দাম দেখে অনেকেই আগাম কেনাকাটা সেরে রাখার কথা ভাবছেন।

তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব বাজারের পরিস্থিতির দিকে নজর রেখেই বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ। আপাতত লক্ষ্মীবারে লক্ষ্মীলাভে খুশির হাওয়া সোনার বাজারে।

২৪ ক্যারাট সোনার ১০ গ্রামের দাম ১.৫ লক্ষ টাকার নিচে নেমে এসেছে।

রুপোর দামেও এদিন বড় রকমের পতন লক্ষ্য করা গিয়েছে। ৯৯৯ বিশুদ্ধতার ১ কেজি রুপোর দাম প্রায় ৮,৫৬৬ টাকা কমেছে।