1 JUNE 2026

BY- Aajtak Bangla

পচা ডিম গায়ে লেগেছে? কীভাবে গন্ধ দূর করবেন

পচা ডিম স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পচা ডিমে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও ক্ষতিকর জীবাণু থাকতে পারে, যা ত্বকের সংস্পর্শে এলে সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে ত্বকে কাটা-ছেঁড়া বা ক্ষত থাকলে সংক্রমণের আশঙ্কা বেড়ে যায়।

অনেকের ক্ষেত্রে চুলকানি, জ্বালাপোড়া বা অ্যালার্জির মতো উপসর্গও দেখা দিতে পারে।

চা ডিমের দুর্গন্ধ বমিভাব, মাথা ঘোরা বা শ্বাসকষ্টের অনুভূতি তৈরি করতে পারে। চিকিৎসকদের পরামর্শ, এমন ঘটনা ঘটলে দ্রুত সাবান ও পরিষ্কার জল দিয়ে আক্রান্ত স্থান ধুয়ে ফেলা উচিত।

চোখ বা মুখে ডিমের অংশ ঢুকে গেলে অবিলম্বে পরিষ্কার জল দিয়ে ধুতে হবে। উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও বলা হচ্ছে।

স্বাস্থ্যবিধি মেনে দ্রুত পরিষ্কার করলে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তবে দীর্ঘক্ষণ পচা ডিমের সংস্পর্শে থাকা একেবারেই উচিত নয়।