24 May, 2026

BY- Aajtak Bangla

দরকার মাত্র ৫০০০ টাকা, হু হু করে বাড়ছে এই ব্যবসার চাহিদা

উৎসবের মরশুমে এই ব্যবসা শুরু করলে লাভের পরিমাণ অনেক বেশি হবে।  মহিলারাও ঘরে বসে এই ব্যবসাটি করতে পারেন।  এখানে যে ব্যবসার কথা বলা হচ্ছে, সেটি গিফট বাস্কেট সংক্রান্ত। 

আজকাল মানুষ বিশেষ অনুষ্ঠানের জন্য গিফট বাস্কেট কিনতে দারুণ পছন্দ করছেন। জন্মদিন,বিবাহ-বার্ষিকী এবং অন্য শুভ অনুষ্ঠানে গিফট বাস্কেটের চাহিদাও থাকে।

গিফট বাস্কেট ব্যবসায় বিভিন্ন ধরণের উপহার রাখার জন্য একটি বাস্কেট তৈরি করতে হয়।এরমধ্যে প্রতিটি উপহার সুন্দরভাবে প্যাকেট করা থাকে। বাড়িতেও এই বাস্কেটগুলি তৈরি করা যেতে পারে। 

বাড়িতে বসে মাত্র ৫,০০০ থেকে ৮,০০০ টাকা দিয়েই এই ব্যবসা শুরু করা যাবে।

স্থানীয় বাজারের গিফট শপে গিয়ে নমুনা হিসেবে বিক্রি করতে হবে। অনলাইনেও বিক্রি করা যেতে পারে

মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে, আইটেমের দাম বাজারের তুলনায় কম রাখতে হবে।