BY- Aajtak Bangla
23 Jan, 2026
আজ অধিকাংশ মানুষই ব্যবহার করেন Jio-এর কানেকশন। আর সেই জিও-রও রিচার্জের দাম এখন অনেকটাই বেড়েছে। যার ফলে মানুষের পকেটে পড়ছে টান।
তবে সংস্থার পক্ষ থেকে সাধারণ মানুষের কথা ভেবে কয়েকটি সেরা প্ল্যান সামনে আনা হয়েছে। এর মধ্যে একটি প্ল্যানে মিলবে ৯০ দিনের ভ্যালিডিটি।
ভাবছেন কোন প্ল্যানের কথা ভাবছি? তাহলে শুনুন, এক্ষেত্রে জিও-এর ৮৯৯ টাকার রিচার্জ প্ল্যানের কথা বলা হচ্ছে।
এই প্ল্যানে আপনি পাবেন দৈনিক ডেটা থেকে শুরু করে কলিং এবং এসএমএস সার্ভিস। যার ফলে খুব সহজ হবে ব্যবহার।
এই প্ল্যানে আপনি ৯০ দিনের ভ্যালিডিটি পাবেন। এটাই প্ল্যানটির সেরা আকর্ষণ।
এছাড়া মিলবে প্রতিদিন ২ জিবি ডেইলি ডেটা। পাশাপাশি ২০ জিবি অতিরিক্ত ডেটা মিলবে।
এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিং পাবেন। দেশের যে কোনও অংশে করা যাবে ফোন।
এই প্ল্যানে পাবেন SMS-ও। এক্ষেত্রে ১০০টি এসএমএস পাবেন প্রতিদিন। তাই যাঁরা SMS ব্যবহার করেন, তাঁদের জন্যও এটা সেরা।
এই প্ল্যানে পাবেন JioHotstar-এর সুবিধা। পাশাপাশি জিও ক্লাউডের সুবিধাও মিলবে।
এছাড়া এই প্ল্যানের জন্য ১৮ মাসের গুগল জেমিনি প্রো প্ল্যান পাবেন। যার দাম ৩৫১০০ টাকা।