BY- Aajtak Bangla

ট্রেনে পোস্ত নিয়ে সফর করা যায়? আইনি নিয়ম জানুন

4 JUNE 2026

পোস্ত পছন্দ করে না, এরকম বাঙালি বোধ হয় খুব কম আছে। পোস্তর নাম শুনলেই যেন জিভে জল। 

কিন্তু সাধের এই রান্নার উপাদানটি নিয়ে যদি আপনি কোথাও ভ্রমণের পরিকল্পনা করে থাকেন, তবে ব্যাগ গোছানোর আগে একটু সতর্ক হওয়া জরুরি। 

দেশীয় রান্নায় অত্যন্ত সাধারণ এবং নিরীহ এই উপাদানটিই সীমানা পেরোলেই আপনাকে বড়সড় আইনি বিপাকে ফেলতে পারে, এমনকি হতে পারে শ্রীঘরবাসও। 

উপকর) ট্রেনে পোস্ত নিয়ে যাতায়াতের ক্ষেত্রে ঠিক কী কী নিয়ম রয়েছে, কতটা পরিমাণ সঙ্গে রাখা যাবে এবং আইন কী বলছে— রইল পুঙ্খানুপুঙ্খ এবং তথ্য ভিত্তিক খতিয়ান।

ট্রেন ভ্রমণের ক্ষেত্রে লাগেজ বহনের স্বাধীনতা কিছুটা বেশি হলেও, চোরাচালান রুখতে রেল পুলিশ (GRP) কিন্তু সর্বদা কড়া নজরদারি চালায়।

ব্যক্তিগত বা পারিবারিক ব্যবহারের জন্য ট্রেনে পোস্ত নিয়ে যাতায়াতে সাধারণ যাত্রীদের কোনও বাধা নেই। তবে বড়সড় বাণিজ্যিক বা বিপুল পরিমাণে পোস্ত নিয়ে যাওয়ার ক্ষেত্রে সন্দেহ তৈরি হতে পারে। 

কারণ, সাম্প্রতিক সময়ে ট্রেনে বিপুল পরিমাণ বেআইনি পোস্ত বা পোস্ত-ছাল বাজেয়াপ্ত করার একাধিক ঘটনা ঘটেছে। 

সাধারণ যাত্রীদের জন্য ট্রেনের শ্রেণি অনুযায়ী যে নিখরচায় লাগেজ বহনের ঊর্ধ্বসীমা থাকে (স্লিপার ক্লাসে ৪০ কেজি থেকে শুরু করে এসি ফার্স্ট ক্লাসে ৭০ কেজি), সেই অনুযায়ী পোস্ত নিয়ে যাওয়া যায়।

আপনি যদি ব্যবসার উদ্দেশ্যে বা বড় চালানের আকারে ট্রেনে পোস্ত পাঠান, তবে আপনার সঙ্গে অবশ্যই বৈধ GST ইনভয়েস এবং ই-ওয়ে বিল থাকতে হবে। 

উপযুক্ত নথি না থাকলে কর ফাঁকি বা বেআইনি ব্যবসার সন্দেহে রেল পুলিশ বা কাস্টমস আপনার সামগ্রী বাজেয়াপ্ত করতে পারে।