31 JAN 2026

BY- Aajtak Bangla

রবিবার সকালে প্রথম মেট্রো কটায় চলে?

কলকাতার লাইফলাইন। গরমে ঘেমে নেয়ে বাস ঠেঙানোর চেয়ে এসি মেট্রোই পছন্দ করেন নিত্যযাত্রীরা।

তবে মেট্রোয় নিত্য যাতায়াত না থাকলে টাইম-টেবিল জানা থাকে না অনেকেরই। বিশেষ করে শনি-রবির মেট্রোর সময় নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।

শহিদ ক্ষুদিরাম থেকে দমদম, সবচেয়ে জনপ্রিয় এই ব্লু লাইন রুটে উইকএন্ডে মেট্রো কখন ছাড়ে, তা জানা জরুরি। 

সোমবার থেকে শনিবার পর্যন্ত, সপ্তাহে ৫ দিন দমদম থেকে প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। দক্ষিণেশ্বর থেকে ছাড়ে ৬টা ৫৫ মিনিটে।  

সোম থেকে শনি কবি শহিদ ক্ষুদিরাম থেকেও প্রথম মেট্রো ছাড়ে সকাল ৬টা ৫০ মিনিটে। 

কিন্তু রবিবার আর্লি মর্নিং কোথাও যাওয়ার হলে মেট্রোর আশা করবেন না। 

রবিবার দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রোর সময় ৯টা। শহিদ ক্ষুদিরাম থেকেও তাই।  

আপ এবং ডাউন দুই লাইনের সকাল ৯টার মেট্রো গন্তব্যে অন্তিম স্টেশনে পৌঁছয় সকাল ১০টায়। 

 সোম থেকে শুক্র দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম আপ ও ডাউন লাইনে বিশেষ মেট্রো পরিষেবা রয়েছে রাত ১০টা ৪০ মিনিটে। যদিও এই মুহূর্তে এই পরিষেবা বন্ধ রয়েছে।