19 January, 2026

BY- Aajtak Bangla

সেফটি পিনে ছোট ছিদ্র কেন থাকে? জানলে অবাক হবেন

মাথায় বসানো খানিক অর্ধচন্দ্রাকার গোছের একটা টুপি, যাকে বলা হয় হেড বা গার্ড৷ তার মধ্যেই পেঁচিয়ে থাকে পিনটা। নীচে ছোট্ট গোল প্যাঁচ৷ মাথার টুপিটি ঢেকে রাখে পিনকে, যাতে তা কোনও ক্ষতি না করতে পারে।

কোনও বিশেষ জটিল প্রযুক্তির নয়। তবে ছোট্ট এবং সাধারণ জিনিসটির প্রয়োজনীয়তার অন্ত নেই। শুধু তাই নয়, বেশিরভাগ ক্ষেত্রে এর সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে এখনও অনেকেই পরিচিত নন।

এই পিন থেকে সকলকে সেফ রাখে উপরের ঢাকনা বা টুপিটি। তবে নীচের এই প্যাঁচ কেন থাকে? ছোট্ট গোল ফুটোর মতো অংশটির কাজ কী? রয়েছেই বা কেন? সেফটি পিনের সুক্ষ্ম প্যাঁচে লুকিয়ে থাকা রহস্যের খোঁজ দেওয়া হল এই প্রতিবেদনে।

এই সেফটি পিন আবিষ্কার করলেও ওয়াল্টার হান্ট নিজেই বুঝতে পারেননি যে তাঁর এই কাজ কতটা মূল্যবান। সেই কারণেই তিনি এর পেটেন্ট মাত্র ৪০০ ডলারে বিক্রি করে দেন, অথচ পরে বিভিন্ন কোম্পানি এটি থেকে কোটি কোটি টাকা আয় করেছে।

সেফটি পিনের দুটি অংশ থাকে নিচের গোলাকার স্প্রিং এবং উপরের হেড বা গার্ড। দুটি অংশেরই আলাদা আলাদা কাজ রয়েছে।

পিনের নিচের দিকে তারকে বাঁকিয়ে একটি গোলাকার কুণ্ডলি তৈরি করা হয়। আসলে এটি একটি স্প্রিংয়ের কাজ করে। এই স্প্রিং পিনে ‘টেনশন’ তৈরি করে, যার ফলে পিনের সূচালো মাথাটি উপরের খাঁজে শক্তভাবে আটকে থাকে এবং যতক্ষণ না জোর দিয়ে খোলা হয়, ততক্ষণ তা সেখানেই আটকে থাকে। যদি এই টেনশন না থাকত, তাহলে পিন বারবার খুলে যেত এবং কাউকে আঘাত করতে পারত।

আর মাথাটা আসলে এই পিনকে নিরাপদ রাখে। যাতে যে কোনও সময় তা খুলে গিয়ে কাউকে আহত করতে না পারে।