2 JULY 2026

BY- Aajtak Bangla

বৃষ্টিতেই কেন খিচুড়ি খেতে ইচ্ছে হয়? কারণটা মজার

বাইরে ইলশে গুঁড়ি বৃষ্টি। ক্রমাগত। পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি। বর্ষায় এ যেন এক অমোঘ টান।

আসলে বর্ষাকালের সঙ্গে খিচুড়ির সম্পর্ক ওতোপ্রত। বৃষ্টি পড়লেই মনটা খিচুড়ি খিচুড়ি করে। কেন বলুন তো?

ব্যাপারটা হল, খিচুড়ির ইতিহাস ঘাঁটলেও দেখা যাচ্ছে বর্ষাকালেই এই রেসিপির জন্ম।

খিচুড়ি ছিল মূলত বাউলদের খাবার। পথে-ঘাটে গান করে বেড়াতেন বাউলেরা। 

সে সময় বাড়ি বাড়ি গান শোনাতে গেলে লোকজন তাঁদের চাল-ডাল দিত। 

সেগুলো একসঙ্গে মিশিয়ে বাউলেরা রান্না করে খেতেন। পরবর্তী সময়ে যেটার নাম হয়ে গেল খিচুড়ি।

বর্ষার বৃষ্টিতে চারিদিক জলে ভরে যেত। ঘর থেকে বের হয়ে বাজার করাও বেশ কষ্টের কাজ হয়ে দাঁড়াত। 

তখন ঘরে থাকা চাল-ডালেই গৃহিণীরা রান্না করতেন খিচুড়ি। কাঠ ভিজে গেলে রান্না করতে সময় লাগে। 

তাই চাল-ডাল দিয়ে দ্রুত বানিয়ে ফেলা যেত খিচুড়ি।