Advertisement

Bardhaman: টোটো নাকি গাড়ি ধরতে পারবেন না! দেখুন কেমন সামান্য টোটোকে গাড়ি বানিয়েছেন অসিত বাবু

বর্তমান সময়ে রাস্তায় যাতায়াতের অন্যতম মাধ্যম টোটো। স্বল্প দূরত্বে যাতায়াতের ক্ষেত্রে এই টোটো এখন অনেকেরই পছন্দ। রাস্তায় টোটোর ভিড়ও দেখা যায়। এবার আপনাদের একটি বিশেষ টোটোর গল্প বলব। বর্ধমানে রাস্তায় বিলাসবহুল এক টোটো এখন নজর কাড়ছে। কেউ বলছেন চেপে মনে হল চার চাকা গাড়িতে সফর করছি, আবার কেউ বলছেন, এক ঝলকে দেখে মনে হল সেই উত্তম-সুচিত্রার সিনেমার গাড়ি। বেশ সুন্দর। যদিও চালক জানাচ্ছেন, এটা টোটোই । টোটোর ইঞ্জিন, টোটোর বডি, টোটোর মতোই ব্যাটারিতে চলে। শহরের রাস্তায় ঝাঁকুনি খেতে খেতে টোটো যাত্রার অভিজ্ঞতা প্রায় সকলেরই আছে। তার উপর রাস্তার হাল বেহাল হলে তো আর কথাই নেই। বলতে গেলে, টোটো যাত্রা পকেট ফ্রেন্ডলি হলেও টোটোর দুলুনি এক্কেবারেই ফ্রেন্ডলি নয়। তবে এবার টোটো চড়ার অভিজ্ঞতা এক্কেবারে বদলে দিতে বর্ধমানের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আরামদায়ক টোটো। প্রথমবার দেখলে সেটিকে ঠিক টোটো বলে মনে হবে না। বরং মনে হতে পারে কোনও গাড়ি। কিন্তু না, সেটা আদতে একটা টোটোই। ছেলের ইঞ্জিনিয়র বন্ধুর আইডিয়ায় টোটোকে রি-মডেলিং করা হয়েছে বলে জানালেন বর্ধমান শহরের বিধান পল্লীর বাসিন্দা তথা টোটোর মালিক অসিত বিশ্বাস। টোটো রি-মডেলিং করলেও ভাড়া বাড়তি নেন না বলেই জানান তিনি।

luxury auto rickshaw on roads of bardhaman

Advertisement