বাংলায় দুই দফায় ভোট। ২৩ এপ্রিল। ২৯ এপ্রিল। গণনা ৪ মে। প্রথম দফায় ভোট ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে। আপনার জেলায় ভোট কবে? প্রথম দফায় ভোট ১৫২ আসনে। জেলাগুলি হল- কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান বীরভূম। দ্বিতীয় দফায় ভোট ১৪২ আসনে। জেলাগুলি হল- পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া।