৮ দফায় না ১০ দফায় নাকি আরও বেশি! বাংলায় কত দফায় ভোট? ২০২১ সালে আট দফায় ভোট হয়েছিল বঙ্গে। এ রাজ্যে নির্বাচনী হিংসার ইতিহাসের কারণেই দফায় দফায় ভোট হয়। সব ঠিক থাকলে ১৬ মার্চ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। শোনা যাচ্ছে, এবার আর বেশি দফায় ভোটের দরকার নেই বলে মনে করছে কমিশন। ইঙ্গিত মিলছে, রাজ্যের ২৯৪টি আসনে ভোট হতে পারে মাত্র ২ দফায়। কেন দু'দফায়? আসলে বেশি দফা হলে দুষ্কৃতীরা এক এলাকা থেকে অন্য এলাকায় দিয়ে অশান্তি পাকানোর সুযোগ পাবে। দিল্লিতে বৈঠকের পরই চূড়ান্ত সিলমোহর।