স্ক্রিনে দেখছেন শ্যুটিংয়ের ভিডিও। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সহ-অভিনেত্রী শ্বেতা। চারপাশে টেকনিশিয়ানরা। এত লোক থাকতে কীভাবে মৃত্যু হল রাহুলের? নিছক দুর্ঘটনা না গাফিলতি? প্রাথমিক তদন্তে সবটা বলল ওডিশা পুলিশ। বালেশ্বরের পুলিশ সুপার জানান, সিরিয়ালের নাচের দৃশ্যের শুটিং চলছিল। রাহুল ও শ্বেতা চোরাবালিতে পড়ে যান। শ্বেতাকে উদ্ধার করা হয়। পরে রাহুলকেও।