সোশ্যাল মিডিয়ায় রিল তৈরির জন্য নাবালকের উপর নৃশংস অত্যাচার। জোর করে পেট্রল খাওয়ানো থেকে শুরু করে তার গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গড়ফার নেলিনগর এলাকায় একটি পুকুরের কাছে। মূল অভিযুক্ত অর্ঘ্য সাহা ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।