হালেই সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ হল। একই মাসে আবার জোড়া গ্রহণ। কবে? বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ ১২ অগাস্ট। ওই দিন রাত ৯টা ৪ মিনিটে শুরু হবে। চলবে পরের দিন ১৩ অগাস্ট ভোর ৪টে ২৫ মিনিট পর্যন্ত। এটা 'বলয়গ্রাস'। সূর্যকে উজ্জ্বল আংটির মতো দেখাবে। অগাস্টেই চন্দ্রগ্রহণ। প্রায় ৫ ঘণ্টা ৩৯ মিনিট ধরে চলবে 'আংশিক গ্রহণ'। ২৮ অগাস্ট সকাল ৬টা ৫৩ মিনিটে শুরু হবে। শেষ হবে দুপুর ১২টা ৩২ মিনিটে। অগাস্টে সূর্য এবং চন্দ্রগ্রহণ- দুটোই দেখা যাবে না। সেজন্য অশুভ মুহূর্ত থাকছে না।