একদিকে রান্নার গ্যাসের দামবৃদ্ধি। অন্যদিকে, সিলিন্ডার পাওয়া নিয়ে চরম আতঙ্ক! পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার এসেনশিয়াল কমোডিটিজ অ্যাক্ট বা অত্যাবশ্যকীয় পণ্য আইন লাগু করেছে কেন্দ্র। কোভিডের সময় এই আইন জারি হয়েছিল। এলপিজির কালোবাজারি রুখতেই সরকারের এই সিদ্ধান্ত। এর আওতায়, একটি সিলিন্ডার নেওয়ার ২৫ দিন পর আবার বুক করা যাবে। তবে ‘এসমা’ বা অত্যাবশ্যকীয় পরিষেবা রক্ষণাবেক্ষণ আইন লাগু হয়নি। কেন্দ্র জানাল, গ্যাসের সংকট ছিল। তার সমাধান হয়ে গিয়েছে। ১০০ শতাংশ ক্ষমতায় কাজ করছে সমস্ত শোধনাগার। ১০ শতাংশ উৎপাদন বেড়েছে গ্য়াসের। বিভিন্ন দেশের সঙ্গে গ্যাস আমদানির কথা চলছে।