হরিশ রানার শেষ বিদায়ের মুহূর্ত। হরিশের চোখের পাতা কাঁপছে, ঠোঁটে হালকা নড়াচড়া। দীর্ঘ ১৩ বছর ধরে কোমায় থাকার পর তাঁকে নিষ্কৃতি মৃত্যুর অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। সাল ২০১৩। মাত্র ২০ বছর বয়স ছিল হরিশের। একটি বহুতলের চারতলা থেকে পড়ে গিয়ে তাঁর গোটা শরীর পঙ্গু হয়ে যায়। সেই থেকেই তিনি জীবন্ত লাশ। দিল্লির এইমসে তাঁর শরীর থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ তেরো বছরের এক যন্ত্রণাময় অধ্যায়ের শেষে আজ সত্যিই শান্তিতে ঘুমিয়ে পড়ার পথে হরিশ রানা। এই মহিলা কে? ইনি ব্রহ্মকুমারী সংস্থার সদস্য সিস্টার কুমারী লাভলি।