রাজস্থানের অজমেরে ভয়াবহ ঘটনা। রবিবার রাতে হঠাৎই একটি প্রায় ১০ কেজি ওজনের বিশাল ভারতীয় পাইথন ঢুকে পড়ে একটি গাড়ির বোনেটে। স্থানীয়রা ঘটনাটি দেখে গাড়ির মালিককে খবর দেন। সঙ্গে সঙ্গেই ডাকা হয় স্নেক ক্যাচার নরেশকে। প্রায় ১০ মিনিটের চেষ্টার পর তিনি সাপটিকে নিরাপদে উদ্ধার করেন এবং জঙ্গলে ছেড়ে দেন। নরেশ জানান, পাহাড়ি এলাকায় খাবারের খোঁজে সাপটি গাড়িতে ঢুকে পড়েছিল। তিনি সতর্ক করেন, এই ধরনের বড় পাইথন ছোট পশুপাখিকেও শিকার করতে পারে। এলাকায় আতঙ্ক ছড়ালেও, সময়মতো সাপটিকে সরানোয় বড় বিপদ এড়ানো গেল।