যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে এবার বড় উদ্যোগ ভারতীয় রেলের। ট্রেনের মধ্যে যাত্রীদের নগদ টাকার প্রয়োজনীয়তাকে মাথায় রেখে এবার ট্রেনে এটিএম মেশিন বসানোর উদ্যোগ নিল রেল। পরীক্ষামূলকভাবে ইতিমধ্যেই একটি দূরপাল্লার ট্রেনে বসানো হয়েছে এটিএম।