রাজস্থানের নাগৌরে এটিএম লুটের চেষ্টা করেছিল দুই দুষ্কৃতী। ই-সার্ভেল্যান্সে সতর্কবার্তা পেয়ে স্বামীর সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে শাটার বন্ধ করে দেন মহিলা ব্যাঙ্ক ম্যানেজার। পুলিশ এসে দু’জনকে গ্রেফতার করে। সিসিটিভিতে গ্রিজ লাগিয়ে ও সংযোগের তার কেটে দিলেও এটিএমের নগদ রাখার দরজা ভাঙতে পারেনি তারা। ফলে রক্ষা পায় ১৬ লক্ষ টাকা।