বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া। সৌভাগ্য আর সমৃদ্ধির এক মাহেন্দ্রক্ষণ। অক্ষয় তৃতীয়া। শুভ কাজ শুরুর সময়। এই দিন সোনা কিনলে ঘরে আসে সম্পদ। পঞ্জিকা মতে, ১৯ এপ্রিল রবিবার সকাল ১০টা ৪৫ মিনিটে শুরু তিথি। চলবে পরদিন অর্থাৎ ২০ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিট পর্যন্ত। তাই ১৯ এপ্রিল অক্ষয় তৃতীয়া। লক্ষ্মীপুজোর শুভ মুহূর্ত- সকাল ১০টা ৪৯ মিনিট থেকে দুপুর ১২টা ২০ মিনিট পর্যন্ত। সোনা কেনার সেরা সময় কখন? ১৯ এপ্রিল সকাল ১০টা ৪৯ মিনিট থেকে ২০ এপ্রিল ভোর ৫টা ৫১ মিনিট।