মাঘ শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী। জ্ঞান, বিদ্যা, সঙ্গীত ও শিল্পের দেবী সরস্বতী। তিথি ও অঞ্জলির শুভ মুহূর্ত জানুন। পঞ্জিকা মতে, মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথি, ২৩ জানুয়ারি, বাংলার ৯ মাঘ সরস্বতী পুজো। ২৩ জানুয়ারি রাত ২টো ২৮ মিনিট থেকে শুরু তিথি। পঞ্চমী তিথি শেষ হবে ২৪ জানুয়ারি মধ্যরাত ১টা ৪৬ মিনিটে। শুভ মুহূর্ত সকাল ৭টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পুর্যন্ত। এই সময়ের মধ্যে পুষ্পাঞ্জলি দিন।