মাধ্যমিক পাশ করলেই এবার বেকারভাতা। পোশাকি নাম বাংলার যুবসাথী। বৃহস্পতিবার ঘোষণা হল রাজ্যের অন্তর্বর্তী বাজেটে। মাসে মাসে ভাতা ১৫০০ টাকা। এই ভাতা পেতে শর্ত কী কী? মাধ্যমিক পাশ করেও চাকরি পাননি এমন বেকাররা পাবেন। ২১ বছরের পর থেকেই মিলবে এই ভাতা। ২১ বছর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত সুবিধা পাবেন। তবে ৫ বছরই টাকা মিলবে। এর মধ্যে কেউ চাকরি পেয়ে গেলে বন্ধ হয়ে যাবে ভাতা। ১৫ অগাস্ট থেকে চালু হয়ে যাবে এই প্রকল্প।