বাইশ ক্যারেট সোনায় তৈরি হয় গয়না। যার ভরি ছাড়িয়েছে লাখ টাকা। সোনা পরার সাধ কি তাহলে পূরণ হবে না? এক্ষেত্রে বিকল্প হতে পারে ৯ ক্যারেট বা ১০ ক্যারেট। সোনা পরাও হল, আবার পকেটও বাঁচল। চোদ্দ ক্যারেটের দাম ৮৩ হাজার ৯৭৭ টাকা। ১০ ক্যারেটের দাম ৫৯ হাজার ৯৮৩ টাকা। এবার বুঝে নেওয়া যাক ক্যারেট হিসেবে দামের ফারাক কেন? বাইশ ক্যারেটে খাঁটি সোনা ৯১.৬৭%। আর ১৪ ক্যারেটে ৫৮.৩% খাঁটি সোনা। ১০ ক্যারেটে খাঁটি সোনা থাকে ৪১.৭%। বাকিটা তামা বা রুপোর মতো ধাতু। ১৪ ক্যারেট বেশি টেকসই। হিরে বা দামি পাথরের গয়না গড়ার জন্য এটা সবথেকে ভালো। ১০ ক্যারেট সোনা আংটি, চেইন বা ব্রেসলেটের জন্য সেরা। সহজে ক্ষয় নেই। দাগ পড়ে না। তবে মাথায় রাখুন কম ক্যারেটের সোনা বিনিয়োগের জন্য নয়। হালকা ও স্টাইলিশ গয়না পরতে চাইলে কিনুন।