রাজ্যজুড়ে এক ধাক্কায় সস্তা হল চিকেন। কয়েক দিন আগেও এক কেজি চিকেনের দাম ছিল ২২০ থেকে ২৫০ টাকা। সেই দাম এখন ১৭০ থেকে ১৯০ টাকা। আচমকা কেন দাম পড়ল? ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সভাপতি মদন মাইতি জানান, প্রচণ্ড গরমের কারণে সাধারণ মানুষ এখন মুরগির মাংস খাওয়া অনেকটাই কমিয়ে দিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই বাজারে চাহিদার তুলনায় পোল্ট্রি মুরগির জোগান উদ্বৃত্ত। জোগানের তুলনায় চাহিদা কম থাকায় অর্থনীতির নিয়ম মেনেই দাম সস্তা হয়েছে।