মনে আছে গত বছর পুজোর আগে জিএসটি হার কমানো হয়েছিল! রেকর্ড বিক্রিবাটা হয়েছিল গোটা দেশে। অক্টোবরে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমার কথা বলা হয়েছিল। কিন্তু অন্য কথা শোনা যাচ্ছে। দেশের প্রধান এফএমসিজি কোম্পানিগুলি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে একটি রিপোর্টে দাবি করা হয়েছে।