ধরুন, ২০২৫ সালের ১ জানুয়ারি ১০০ টাকার সোনা কিনেছেন। তার দাম বছর শেষে ছিল ১৭৩ টাকা। মানে ৭৩ শতাংশ বৃদ্ধি। সাল বদলাতেও অবস্থায় কোনও বদল হয়নি। ২০২৬ সালের প্রথম মাসেই দেড় লাখের গণ্ডি পেরিয়ে গেল সোনা। বুধবার একলাফে দাম বাড়ল প্রায় সাড়ে ৭ হাজার টাকা। কলকাতায় ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৫৬ হাজার ১০০ টাকা। আর হলমার্ক যুক্ত ২২ ক্যারেট গয়না সোনার দাম ১ লক্ষ ৪৮ হাজার ৪০০ টাকা। গত পয়সা জানুয়ারি সোনার দাম ছিল ১ লক্ষ ২৭ হাজার ৭০০ টাকা। প্রশ্ন হল, সোনার দাম ডিসেম্বরে কোথায় যাবে? আগে অনেকেই পূর্বাভাস দিয়েছিলেন, ১ লাখ ৭০ হাজারের ঘরে। কিন্তু এখন মনে হচ্ছে, তারও বেশি। মনে রাখবেন সোনা যখন রেকর্ড ছোঁয়, তা কিন্তু সতর্কতার ইঙ্গিত!