নতুন ‘বেসিক পে’ চালু হলে গ্র্যাচুইটির অঙ্কে কতটা বদল আসবে? নয়া আইনে ‘বেসিক পে’ মোট বেতনের অন্তত ৫০ শতাংশ রাখতেই হবে। বর্তমানে অনেক সংস্থাই বেসিক পে কমিয়ে অন্যান্য ভাতা বাড়িয়ে রাখে। আর মোট স্যালারির মধ্যে বেসিক হয় ৩০ থেকে ৪০ শতাংশ। আর বেসিক পে কম থাকলে ভবিষ্যতের জন্য লোকসান। কারণ, গ্র্যাচুইটির হিসেব কষা হয় শুধুমাত্র মূল বেতনের ওপর ভিত্তি করেই। বছরে ৬ লক্ষ টাকা বেতন হলে কী হবে? একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক, বছরে আয় ৬ লক্ষ টাকা। বেসিক পে মোট বেতনের ৪০ শতাংশ। সেই হিসেবে ৫০,০০০ টাকা স্যালারির বেসিক পে দাঁড়ায় ২০ হাজার টাকা। বছরে গ্র্যাচুইটি প্রায় ১৩,৮৪৬ টাকা। এবার বেসিক স্যালারি হবে ৫০ শতাংশ। মাসে ২৫,০০০ টাকা। বছরে গ্র্যাচুইটি প্রায় ১৭,৩০৮ টাকা। ৩,৪৬২ টাকা বেশি। এটা খুব বড় টাকা না হলেও ভবিষ্যতে লাভবান হবেন। সহজ কথায়, আজ আপনার বেসিক পে যত বেশি হবে, ভবিষ্যতে গ্র্যাচুইটির অঙ্ক তত বেশি হবে। এ তো গেল লাভের কথা। লোকসানটা কোথায়? এখন টেক হোম স্যালারি কম হবে।