প্রত্যাশা ছিলই। সেই মতো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এক ধাক্কায় ৫০০ টাকা ভাতাবৃদ্ধি। সাধারণ মহিলারা প্রতি মাসে ১০০০ টাকার পরিবর্তে পাবেন ১৫০০ টাকা। বছরে ১৮ হাজার টাকা। তফসিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে ১২০০ টাকার বদলে পাবেন ১৭০০ টাকা। বছরে ২০ হাজার ৪০০ টাকা। ফেব্রুয়ারি মাস থেকেই বর্ধিত ভাতা পাবেন মহিলারা।