প্রিমিয়াম পেট্রোলের দাম বাড়াল কেন্দ্রীয় সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে সিদ্ধান্ত। লিটারে ২টাকা ৩০ পয়সা দামবৃদ্ধি! ২০ মার্চ, শুক্রবার থেকে বর্ধিত দাম কার্যকর। তবে সাধারণ পেট্রোলের দামে কোনও বদল হয়নি। বলে রাখি, পেট্রোল ও ডিজেল বেচে প্রতিদিন লোকসান হচ্ছে। এক লিটার পেট্রোলে লোকসান ২০ টাকা। লিটারে ডিজেলে ৪৫ টাকা। রোজ লোকসানের অঙ্কটা ২০০০ কোটি টাকা।