ব্যাপক ওঠানামা সোনা ও রুপোর বাজারে। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ৪৯ হাজার ৬৫০ টাকা। রুপোর দর দাঁড়িয়েছে ২ লক্ষ ৩২ হাজার ৬০০ টাকা। অলটাইম হাই থেকে রুপো ২ লক্ষ টাকারও বেশি সস্তা। আর সোনা ৫৩ হাজার টাকা কম। গত জানুয়ারিতে প্রথমবার রুপোর দাম ৪ লক্ষ টাকার গণ্ডি ছাড়িয়েছিল। দর উঠেছিল ৪ লক্ষ ৩৯ হাজার ৩৩৭ টাকা। এরপরেই বাজারে ধস নামে। জানুয়ারি মাসেই এমসিএক্সে সোনার দর রকেটের গতিতে বেড়ে ২ লক্ষ টাকার গণ্ডি পার করেছিল। দাম ছিল ২ লক্ষ ২ হাজার ৯৮৪ টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগের জন্য এটা সেরা সময়। বিশেষ করে রুপোও বিনিয়োগ করলে লাভ করবেন ভবিষ্যতে।