১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে আপনার স্যালারি স্লিপ! হ্যাঁ চাকরিজীবীদের জন্য বড় খবর! নতুন শ্রম বিধি অনুযায়ী, বেসিক স্যালারি হতে হবে মোট সিটিসি-র অন্তত ৫০ শতাংশ। বর্তমানে বহু সংস্থাই কর বাঁচানোর তাগিদে মূল বেতন কম রেখে এইচআরএ , ট্রাভেল অ্যালাওয়েন্স এবং স্পেশাল অ্যালাওয়েন্সের মতো ভাতাকে ৭০-৮০ শতাংশ পর্যন্ত বাড়িয়ে রাখে। কিন্তু নতুন নিয়মে সব ভাতা মিলিয়ে মোট বেতনের ৫০ শতাংশের বেশি রাখতে পারবে না। পিএফ এবং গ্র্যাচুইটির হিসেব বেসিক স্যালারির ভিত্তিতে হয়। তাই পিএফে বেশি টাকা কাটবে। কমবে ‘টেক হোম স্যালারি’। মানে মাস শেষে হাতে পাওয়া বেতন কিছুটা কমতে পারে। তবে নতুন কর কাঠামোয় ১২.৭৫ লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয় করমুক্ত। তবে ভাতার ওপর ছাড় মেলে না।