অবশেষে সুপ্রিম কোর্টে DA মামলার বড় রায়দান। ২০২৫ সালের মে মাসে পঞ্চম বেতন কমিশনের বকেয়া DA সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট ২৫% DA মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। সেই রায়ই বহাল রাখল সুপ্রিম কোর্ট। তবে সঙ্গে জানাল, এই বকেয়া ২৫% DA আগামী ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। বকেয়া ৭৫% DA-র জন্য একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।