উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ কবে? বিজ্ঞপ্তি জারি করে দিন জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তারিখটা কী? পরীক্ষার ঠিক ৮৫ দিনের মাথায় আগামী ১৪ মে প্রকাশিত হবে এবারের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ মে সকাল সাড়ে ১০টায় সল্টলেকের বিদ্যাসাগর ভবনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। তার ঠিক আধঘণ্টা পর অর্থাৎ সকাল ১১টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন। ফল দেখা যাবে অফিসিয়াল ওয়েবসাইট wbchse.wb.gov.in বা wbresults.nic.in-এ। লাগবে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর। কীভাবে রেজাল্ট দেখবেন?