সুজির হালুয়া তো খান! কিন্তু জানেন সুজি কোন গাছ থেকে তৈরি? সুজিও আবার গাছ থেকে পাওয়া যায় নাকি! আজ্ঞে হ্যাঁ। শুধু ভারতেই নয়, আফ্রিকার নাইজেরিয়াতেও মাংস, স্যুপের সঙ্গে খাওয়া হয় সুজি। সুজি শব্দটি ইতালিয় 'সেমোলা' থেকে এসেছে। এর অর্থ হল 'তুষ'। ডুরম গম থেকে তৈরি হয় সুজি।