বিরিয়ানি বা মশলাদার খাবার খেয়েই পরই কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেন। এতে নাকি অ্যাসিডিটি হয় না! সত্যিই কি তাই? না। বিশেষজ্ঞ ডাক্তার বললেন, অ্যাসিডিটি কমাতে কোল্ড ড্রিঙ্কস বা সোডা মোটেও কোনও সমাধান নয়। এগুলি খাওয়ার পর ঢেকুর ওঠে বলে মনে হয় পেট হালকা হয়েছে। ঠান্ডা পানীয় সাময়িকভাবে বুক জ্বালা কমায়। কিন্তু আসলে ঠিক উল্টো। কোল্ড ড্রিঙ্কস বা সোডাতে থাকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস। এটি পেটের ভিতর চাপ বাড়িয়ে দেয়, যার ফলে পেট ফাঁপার সমস্যা হয়। এতে থাকা ফসফরিক অ্যাসিড এবং সাইট্রিক অ্যাসিড পেটে অ্যাসিডের মাত্রা আরও বাড়িয়ে দেয়। ফল- বুক ও গলায় তীব্র জ্বালা। টক ঢেকুর। তাই মৌরি বা জোয়ানের জল খান।