চা খেতে কে না ভালবাসে বলুন! ঘুম থেকে ওঠার পর হোক কিংবা কাজের ফাঁকে, একটু চা না হলে ঠিক জমে না! তাই চা প্রেমী মানুষের সংখ্যা নেহাত কম নয়। অনেকেই আছেন যাঁরা মাটির ভাঁড়ে চা খেতে বিশেষ ভাবে পছন্দ করেন। অনেকের কাছেই মাটির ভাঁড়ে চা খাওয়াটা তৃপ্তির। কারও কাছে আবার এটা নস্টালজিয়ার মতো। তবে মাটির ভাঁড়ে চা খেলে আসলে শরীরের উপকার হয়। জানেন কী?